ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর
২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার ঘটনা ঘটেছে বলে রায়ে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে বলে জানিয়েছে গাম্বিয়া।
রোববার (২২ নভেম্বর) গাম্বিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আইসিজের ঐতিহাসিক রায়ের সত্যায়িত অনুলিপি দেশটির বিচারমন্ত্রী ডাওদা জালো প্রেসিডেন্ট আদামা ব্যারোর কাছে হস্তান্তর করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করেছেন আদালতের বিচারকরা।
রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা এবং রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ ও প্রতিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছে গাম্বিয়া।
আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়গুলো উঠে এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যের পক্ষে মামলাটি দায়ের করা হয়। রোহিঙ্গা গণহত্যার ঘটনায় গাম্বিয়া সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও গণহত্যা সনদের আওতায় দেশটি এ মামলা করে।
রোববার (২২ নভেম্বর) গাম্বিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আইসিজের ঐতিহাসিক রায়ের সত্যায়িত অনুলিপি দেশটির বিচারমন্ত্রী ডাওদা জালো প্রেসিডেন্ট আদামা ব্যারোর কাছে হস্তান্তর করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করেছেন আদালতের বিচারকরা। ১৯ নভেম্বর দেওয়া রায়ে আদালত ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন।
আদালত মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা সমপরিমাণ সম্পদ দেওয়া, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং রোহিঙ্গাদের প্রতি বৈষম্য ও নিপীড়ন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়গুলো উঠে এসেছে।