এর আগে গত ১২ ডিসেম্বর দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, আগামী ১২ মার্চ (মঙ্গলবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে সম্প্রতি বলা হয়েছে, পূর্বে নির্ধারিত তারিখ একদিন এগিয়ে রমজান শুরুর নতুন দিনক্ষণ নির্দিষ্ট করা হয়েছে ১১ মার্চ (সোমবার)।
ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত, রমজান মাসে মুসলমানরা সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত মহান রবের সন্তুষ্টির জন্য সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন যাকে সিয়াম সাধনা বা রোজা বলা হয়। সাধারণভাবে এ সময় দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মদিবস কমিয়ে আনা হয় এবং সবার জন্যে একটি সাধারণ আধ্যাত্মিক পরিবেশ তৈরির ব্যবস্থা করা হয়।
.png)
সূত্র: দুবাই টাইমআউট