শুক্রবার (২৯ ডিসেম্বর) ইরানের বিচার বিভাগের সঙ্গে যুক্ত বার্তা সংস্থা ‘মিজান’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ইহুদিবাদী শাসনের সঙ্গে জড়িত গুপ্তচর দলের ওই চার সদস্য মোসাদ কর্মকর্তাদের নির্দেশে দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
.png)
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ। তারা হলেন-ভাফা হানারেহ, আরাম ওমারি এবং রহমান পারহাজো। অপরজন হলেন একজন নারী। তার নাম নাসিম নামাজি। তাদের সবাইকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
দুই সপ্তাহ আগে ঠিক একই অভিযোগে এক ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরো চার গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো মধ্যপ্রাচ্যের দেশটি।
বিচারিক বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নির্দেশনায় ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছেন।
পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ ইরান প্রায়ই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে নিজ নাগরিকদের যে কোনো ধরনের সংশ্লিষ্টতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে দেশটি।
সূত্র: আল-জাজিরা