ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানের চাকায় ঝুলে আলজেরিয়া থেকে ফ্রান্স!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ৩০ ডিসেম্বর ২০২৩
বিমানের চাকায় ঝুলে আলজেরিয়া থেকে ফ্রান্স!
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে আসা একটি বাণিজ্যিক ফ্লাইটের ল্যন্ডিং গিয়ার কক্ষে এক ব্যক্তিকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আলজেরিয়ার ওরান থেকে এয়ার আলজেরির একটি বিমান প্যারিসের ওরলি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিমানের কারিগরি পরীক্ষার সময় ওই ব্যক্তিকে ল্যান্ডিং গিয়ার কক্ষে জীবিত অবস্থায় পাওয়া যায়।

বিমানবন্দরের একটি সূত্র বার্তা সংস্থা এএফপি (এজেন্সি ফ্রান্স-প্রেস)-কে বলেছে, ‘আড়াই ঘণ্টার বিমান যাত্রা শেষে তাকে জীবিত উদ্ধার করা গেলেও হাইপোথার্মিয়ার কারণে তার অবস্থা আশঙ্কাজনক।’ উদ্ধারের পর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ব্যক্তির বয়স ২০ বছরের কাছাকাছি। তবে তার সঙ্গে কোনও পরিচয়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বাণিজ্যিক বিমানগুলো প্রায় ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় চলাচল করে, যেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে আসে। ল্যান্ডিং গিয়ার কক্ষে অক্সিজেন স্বল্পতা ও তীব্র ঠান্ডার কারণে সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুসারে, ১৯৪৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৩২ জন মানুষ বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ার কক্ষে ভ্রমণ করার চেষ্টা করেছে। তাদের মধ্যে মৃত্যুর হার ৭৭ ভাগ।

এর আগে চলতি বছরের এপ্রিলে আমস্টারডামের সিপোল বিমানবন্দরে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। ফ্লাইটটি প্রথমে নাইজেরিয়া থেকে টরন্টো হয়ে আমস্টারডামে পৌছায়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!