ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় ৫.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪, ১৯ জানুয়ারি ২০২৪
ইন্দোনেশিয়ায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

মধ্য ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা বিএমকেজি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের তীব্রতা ৩ থেকে ৪ এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল। এটি টোজো উনা-উনা এবং পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি কারণ কম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি।

Advertisement

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

সূত্র: ভোলকেনো ডিসকভারি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!