ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চলন্ত ট্রেনে যুবকের কেরামতি, হঠাৎ ঘটলো বিপত্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৫, ২৮ জানুয়ারি ২০২৪
চলন্ত ট্রেনে যুবকের কেরামতি, হঠাৎ ঘটলো বিপত্তি
ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে কেরামতির ঘটনা প্রায়শই খবরের শিরোনামে আসে। কখনও সেই কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনারও শিকার হন। মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। কিন্তু তার পরেও এই ‘বিপজ্জনক’ কেরামতি নিয়ে হুঁশ ফিরছে না। সম্প্রতি সেই তালিকায় যোগ হলো ভারতে ঘটা আরো একটি ঘটনা। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে ছুটছে একটি লোকাল ট্রেন। ট্রেনের বাইরে ঝুলতে দেখা গেল এক যুবককে। দরজা ধরে ঝুলছিলেন। গোটা শরীর ট্রেনের বাইরে। একের পর এক বিদ্যুতের খুঁটিগুলি তার গা ঘেঁষে চলে যাচ্ছিল। আর তাতেই মজা পাচ্ছিলেন তিনি। উচ্ছ্বাসও ধরা পড়ছিল তার চোখেমুখে। কখনও কখনও আবার খুঁটিগুলিকে ছোঁয়ার চেষ্টাও করছিলেন। একচুল এ দিক-ও দিক হলেই মৃত্যু অবধারিত। কিন্তু তাতেও পরোয়া নেই যুবকের।

ট্রেনের কামরার ভিতর থেকেই এক যাত্রী যুবকের সেই কীর্তি ক্যামেরাবন্দি করছিলেন। এর পরই দেখা যায়, যুবক আরো একটু সাহস নিয়ে ট্রেনের ছাদে উঠে পড়লেন। তখন যাত্রীদের মধ্যে কয়েক জন তাকে চিৎকার করে সতর্ক করেন। কিন্তু সে কথা শুনতে চাননি যুবক। তার পরই ঘটে বিপত্তি। বিদ্যুতের খুঁটির সংস্পর্শে আসতেই ঝলসে যান তিনি। যদিও এই ঘটনায় তার প্রাণহানি হয়নি। তবে হাত এবং শরীরের একাংশ পুড়ে যায় তার।

Advertisement

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!