ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং-এর বিষয়টি ভিত্তিহীন: ভারতীয় শিক্ষাবোর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪
পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং-এর বিষয়টি ভিত্তিহীন: ভারতীয় শিক্ষাবোর্ড
প্রতীকী ছবি

ভারতের পাঠ্যবইয়ে ডেটিং ও প্রেমের সম্পর্ক বিষয়ক একটি অধ্যায় নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি ভারতের নবম শ্রেণির পাঠ্যবইয়ের অংশ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ বিষয় ও সম্পর্কিত ছবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। বিষয়টি নিয়ে এর আগে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে।

বিষয়টি ভাইরাল হওয়ার পর দেশটির সেন্ট্রাল বোর্ড অভ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, এটি পাঠ্যবই প্রকাশ করে না। ঐ পোস্টে সিবিএসই উল্লেখ করে, ডেটিং ও রিলেশনশিপ নিয়ে আপত্তিজনক আধেয় সম্পর্কিত একটি বই সিবিএসই প্রকাশ করেছে বলে বিভিন্ন গণমাধ্যম ভুলভাবে প্রচার করেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল।

তারা আরো জানায়, ভারতীয় শিক্ষাবোর্ড কোনো বই প্রকাশ করে না। পাশাপাশি তারা অন্য কোনো প্রকাশনীকেও বই প্রকাশের সুপারিশ করে না।

 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!