শনিবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে হামাস কর্মকর্তা ওসামা হামাদান এমন মন্তব্য করেন।
তিনি বলেন, গাজায় ১২০ দিন ধরে চলছে ইসরায়েলের বর্বরতা। প্রায় চার মাস ধরে উপত্যকায় জঘন্যতম অপরাধ করে চলেছে এই নাৎসি বাহিনী। নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করছে নির্বিচারে। প্রতিবাদ করলেই হতে হচ্ছে আগ্রাসনের শিকার।
.png)
হামাদান আরো বলেন, ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবাননেও চালাচ্ছে বর্বরতা। এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। এই যুদ্ধ ইসরায়েল ও তার মদদদাতাদের জন্য লজ্জা হয়ে থাকবে ইতিহাসের পাতায়।
সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল