ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চিলিতে দাবানলে নিহত বেড়ে ১১২, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০২৪
চিলিতে দাবানলে নিহত বেড়ে ১১২, জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত

চিলিতে ক্রমাগত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। এতে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ শত শত মানুষ। বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ‘জরুরি অবস্থা’ জারি করেছেন।

চিলির ভালপারাইসো অঞ্চলে বনের দাবানলে  প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। দমকলকর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

জরুরি অবস্থা জারি করে দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় ‘প্রয়োজনীয় সবকিছুর’ ব্যবস্থা করবেন তিনি।

Advertisement

সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, দাবনলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় শহর ভিনা ডেল মার। সবজায়গায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা। এদিকে রেকর্ড রাখা শুরুর পর থেকে এটিকে চিলির সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন। এছাড়া চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ইলেকটিভ সার্জারি স্থগিত করার এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের অনুমোদনও দিয়েছে। মন্ত্রণালয় একই বিবৃতিতে জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!