স্থানীয় অগ্নিনির্বাপণ কর্মীদের বরাত দিয়ে শনিবার দেশটির সংবাদমাধ্যম দেটিক ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার টেলিভিশন চ্যানেল কমপাস জানায়, অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি সামরিক বাহিনীর। কমপাসে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে ঐ এলাকায় বিশাল অগ্নিকুণ্ডলী উড়ছে। এ সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দও শোনা যায়।
.png)
বোগোর রিজেন্সি ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা জাজুলি বলেন, কয়েকটি অস্ত্রাগারে আগুন লেগেছে বলে খবর পেয়েছেন তিনি। কয়েকটি গুদামে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।