মঙ্গলবার (২ এপ্রিল) ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ইস্তাম্বুলের স্থানীয় প্রশাসন।
স্থানীয় গভর্নর দাভুত গুলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গায়েরতেপ এলাকায় আগুনে প্রাণ হারানো লোকের সংখ্যা এখন ২৯ জন। এছাড়া আহত হয়েছেন আরো আটজন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
.png)
আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
গভর্নর দাভুত গুল সাংবাদিকদের বলেছেন, ইস্তাম্বুলের কেন্দ্রীয় জেলা বেসিকতাসের অংশ গায়রতেপে একটি ১৬ তলা ভবনের বেসমেন্টে অবস্থিত একটি নাইট ক্লাবে সংস্কারকাজের সময় আগুন লাগে।
ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র একরাম ইমামোগ্লু জানিয়েছেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। আশা করি হতাহত আর বাড়বে না।’
মৃত ও আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র।
সূত্র: সিএনএন