ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউইয়র্ক থেকে ৫০ মাইল উত্তরের নিউ জার্সির লেবাননে।
শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ঐ সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ জানায় এটি একটি ভূমিকম্প ছিল। ভূমিকম্প অনুভূত হওয়ার পর নিউইয়র্কের পূর্বঞ্চলীয় বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।
.png)
নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পুরো শহর জুড়ে ভূমিকম্পের সাইরেন বেজে ওঠে। সূত্র: নিউইয়র্ক টাইমস