ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ২০ এপ্রিল ২০২৪
গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়ালো
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে চলা দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৪২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। গাজায় আহত মানুষের সংখ্যা ৭৬ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে।

Advertisement

বহু বছর ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো নিপীড়ণ, গণহত্যা, ভূমি দখল ইত্যাদি নানান চরম অন্যায়ের প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস । জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!