ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তিউনিসিয়া উপকূলে ২৩ অভিবাসীকে নিয়ে নৌকা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬, ১৯ মে ২০২৪
তিউনিসিয়া উপকূলে ২৩ অভিবাসীকে নিয়ে নৌকা নিখোঁজ
ফাইল ছবি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে একটি নৌকার প্রায় ২৩ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ অভিবাসীরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। শনিবার সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শনিবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে,  তারা ভাসমান ইউনিট মোতায়েন করেছে এবং নিখোঁজদের সন্ধানে সাহায্য করার জন্য নৌবাহিনীকে অনুরোধ জানিয়েছে।

তিউনিসিয়া গত কয়েক বছর ধরে অভিবাসন সঙ্কটের মুখে রয়েছে। ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা লোকজন ইতালি যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে বেছে নিয়েছিল। তবে লিবিয়ায় কড়াকড়ি আরোপের কারণে অভিবাসীরা তিউনিসিয়াকে বেছে নিয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!