বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হুতি বাহিনী লোহিত সাগরে ইয়ানিস জাহাজ, ভূমধ্যসাগরের এসেক্স এবং আরব সাগরে এমএসসি আলেকজান্দ্রাকে লক্ষ্যবস্তু করেছে। এ সময় তারা মূলত ইসরায়েলমুখী সব বাণিজ্যিক এবং যুদ্ধ জাহাজে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
শুক্রবার (২৪ মে) ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরে দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হুতিদের পক্ষ থেকে এখনও হামলা কবে হয়েছে তা স্পষ্ট করা হয়নি।
.png)