ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রোমানিয়ায় কার্গো জাহাজ ডুবি, চলছে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৫, ১৯ মে ২০২৪
রোমানিয়ায় কার্গো জাহাজ ডুবি, চলছে অভিযান
ছবি: সংগৃহীত

রোমানিয়ার উপকূলে কার্গো জাহাজ ডুবির ঘটনায় জাহাজে থাকা তিন সিরীয় নাবিকের খোঁজ পেতে কৃষ্ণ সাগরে অভিযান চালাচ্ছে দেশটির নৌবাহিনী।

শনিবার সকালে ‘মোহাম্মদ জেড’ নামের বিশালাকৃতির এ জাহাজটি রোমানিয়ান শহর সান্তু জর্জে থেকে ২৬ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। 

এক বিবৃতিতে রোমানিয়ার নৌবাহিনী জানায়, জাহাজটি তানজানিয়ার পতাকা নিয়ে চলছিল। ঐ সময় জাহাজটিতে ১১ জন ক্রু ছিলেন। যার মধ্যে নয়জন সিরিয়ার এবং দুজন মিসরের নাগরিক।

তারা আরো জানায়, ভোর ৪টার দিকে দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে নৌ সেনা ও পুলিশ সদস্যদের পাঠানো হয়। ঐ সময় কাছাকাছি থাকা দুটি বাণিজ্যিক জাহাজও উদ্ধার অভিযানে অংশ নেয়।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরে অসংখ্য মাইন স্থাপন করা হয়েছে। যেগুলো বাণিজ্যিক জাহাজের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ সাগরের সঙ্গে সীমান্ত থাকা দেশগুলো মাইনগুলো সরাতে কাজ করছে।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জাহাজ
লিংক সফলভাবে কপি হয়েছে!