ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ২৬ মে ২০২৪
দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৭
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই নবজাতক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৫ মে) স্থানীয় সময় গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

দিল্লি ফায়ার সার্ভিস বলেছে, রাত ১১টা ৩২ মিনিটে তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার ওই হাসপাতালে আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়।

Advertisement

ঘটনাস্থল থেকে ১২ নবজাতককে উদ্ধার করে দ্রুত আরেক হাসপাতালে নেয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে সাত শিশু মারা যায়। বাকি ছয় শিশু হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে গতকাল রাতে দিল্লির শাহদারা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!