[ আন্তর্জাতিক ]
ভিয়েতনামে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪
ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন অন্তত তিনজন।
শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় ভোররাতে রাজধানীর একটি চাপা গলির ভেতর অবস্থিত ওই ভবনটি থেকে দমকলকর্মীরা সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ভবনটির নিচতলায় বৈদ্যুতিক বাইসাইকেল বিক্রি এবং মেরামতের দোকান ছিল। বৈদ্যুতিক বাইকেলের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
.png)
তবে জননিরাপত্তা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আগুনে হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে গত বছর সেপ্টেম্বরে হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে অন্তত ৫৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে শিশুরাও ছিল। ওই ঘটনায় ৩৭ জন আহত হন।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!