শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে উখিয়ার থাইংখালি ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা এ আগুন দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজারের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করে। সঙ্গে ছিলো এপিবিএন সদস্য ও স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট যোগ দেয়।
.png)
তিনি আরো জানান, দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। পরবর্তী পরিস্থিতি অবজারভেশনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখনো কাজ করছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।