ক্যালিফর্নিয়া পুলিশ জানিয়েছে, গত ৩০ মে তরুণীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পুলিশ তাকে খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে।
উচ্চশিক্ষার জন্য ভারত থেকে ক্যালিফর্নিয়ায় গিয়েছিলেন নীতীশা কান্ডুলা। কয়েক বছর ধরে সেখানেই থাকছিলেন তিনি। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, সান বার্নার্দিনোর ছাত্রী ২৩ বছরের এ তরুণী। গত সপ্তাহ থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ বার তাঁকে দেখা যায় গত ২৮ মে লস অ্যাঞ্জেলসে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা তৃতীয়বার ঘটল।
.png)
এই তরুণীর নিখোঁজ বিজ্ঞাপনে তার শারীরিক কিছু বর্ণনা দিয়ে বলা হয়েছে, খোঁজ পেলে যোগাযোগ করতে পুলিশের সঙ্গে। নিখোঁজ হওয়ার আগে তরুণী ক্যালিফর্নিয়ার নম্বরপ্লেট যুক্ত গাড়ি চালাচ্ছিলেন বলেও জানতে পেরেছে পুলিশ।
এর আগে গত মাসে শিকাগো থেকে এক ভারতীয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। ২৬ বছর বয়সী রূপেশচন্দ্র চিন্তাকিন্দকে খুঁজে পাওয়া যায়নি। তার আগে মার্চ মাসেও এমন ঘটনা ঘটে। ক্লিভল্যান্ড শহর থেকে নিখোঁজ হয়েছিলেন ২৫ বছর বয়সী শিক্ষার্থী।
বিগত বছরগুলোয় বেশ কয়েকজন ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তাদের অধিকাংশই খুন হয়েছেন বলে অভিযোগ। খবর: আনন্দবাজার।