ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলগামী একাধিক জাহাজে হুথির হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৪, ২৯ জুন ২০২৪
ইসরায়েলগামী একাধিক জাহাজে হুথির হামলা
ফাইল ফটো

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলগামী একাধিক জাহাজে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

শুক্রবার (২৮ জুন) ফিলিস্তিনের সমর্থনে এসব অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে হুথি।

হুথির বিবৃতিতে বলা হয়েছে, ‌‘আমাদের বাহিনী বেশ কয়েকটি মানসম্পন্ন সামরিক অভিযান চালিয়েছে। এরমধ্যে ইরাকের ইসলামিক প্রতিরোধের সাথে কয়েকটি যৌথ অভিযানও যুক্ত। এসময় ‘ওয়ালার’ নামের একটি তেলের ট্যাঙ্কারে ভূমধ্যসাগরে হামলা চালানো হয়। এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে।’

Advertisement

হামলার সময় তেলের জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিলো বলেই দাবি করেছে হুথি।

ওই বিবৃতিতে লোহিত সাগরেও একটি জাহাজে হামলা চালানোর কথা জানায় হুথি। এ হামলায় মার্কিন জাহাজ ডেলোনিক্সকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্‌তু করা হয়।

এসময় জোহান্স মায়ার্স্ক নামের আরেকটি জাহাজেও হামলা চালানোর কথা জানায় হুথি। ভূমধ্যসাগরে চালানো এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!