৩৯ বছরের ইভান শাল্ক হৃদয়ের অন্তঃপুরে লালন করছিলেন ব্যতিক্রমী ইচ্ছে। শৈশব থেকেই গিনেস বুকে নিজের নামটি তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল। এর ফলে জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের।
২০১৮ সালে দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেন ইভান-সহ আট প্রকৌশলীর। তবে চাইলেই এই সাইকেল নিয়ে পথেঘাটে নামা যাবে না। বাধা হয়ে দাঁড়াবে সাইকেলটির বিরাট দৈর্ঘ্য।
.png)
ইতোমধ্যে নেটিজেনদের মন জয় করেছে ইভানের সাইকেল। তার আজব ‘সৃষ্টি’ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
এই বিষয়ে ইভান বলেন, অন্যরা যখন আড্ডা দিয়ে সময় নষ্ট করে, আমরা তখন সৃষ্টিশীল কাজে মগ্ন থাকি।