ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রান্সে দ্বিতীয় দফার ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭, ৭ জুলাই ২০২৪
ফ্রান্সে দ্বিতীয় দফার ভোট আজ
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ‘রান-অফ’ভোটিং ব্যবস্থার দ্বিতীয় দফার ভোট আজ । প্রথম দফায় কট্টর ডানপন্থিদের কাছে হারের পর রোববার (৭ জুলাই) এই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি তথ্যানযায়ী, চূড়ান্ত পর্যায়ের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শনিবার ফ্রান্সে উত্তেজনাপূর্ণ নির্বাচনি প্রচার স্থগিত করা হয়েছে। এর আগে ৩০ জুন প্রথম দফার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মারি লো পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপান্থী ন্যাশনাল র‌্যালি (আরএন)। এতে সর্বোচ্চ ৩৩ শতাংশ ভোট পেয়েছে দলটি।আর বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট ২৮ শতাংশ ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট ২০ শতাংশ ভোট পেয়েছে। 

জানা গেছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং প্রথম এক্সিট পোল ১২ ঘণ্টা পরে প্রকাশিত হবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসা বর্তমানে বেশ কঠিন।

Advertisement

প্রসঙ্গত, গত জুন মাসের ৬-৯ তারিখের ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে আরএন-এর হাতে ম্যাক্রোঁর মধ্যপন্থী জোটের ভরাডুবি হলে, ম্যাক্রোঁ বেশ আকস্মিক ভাবেই জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। এই সিদ্ধান্তের মাধ্যমে নিজের কিছু ঘনিষ্ঠ মিত্রদেরও হতবাক করে দেন ম্যাক্রোঁ।

কিন্তু তার এই সিদ্ধান্ত - যেটা অনেকে বাজী ধরার সাথে তুলনা করেছেন - এখন উল্টো ফল দিতে যাচ্ছে। ম্যাক্রোঁর জোট এখন পার্লামেন্টে আগের চেয়ে ছোট আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া আগামী ২৬ জুলাই প্যারিস অলিম্পিক শুরু হওয়ার কথা রয়েছে এবং এর মধ্যেই ইউরোপের এই দেশটিতে দুই দফা নির্বাচন কার্যত একটি ধাক্কা হিসাবে সামনে এসেছে। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যেই কঠোর অবস্থায় রয়েছে এবং উচ্চতর রাজনৈতিক উত্তেজনার জন্য এখন আরো ৩০ হাজার পুলিশ মোতায়েন করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!