বুধবার সকালে শিশুদের বহনকারী মিনিবাসটি উল্টে গিয়ে অন্য একটি গাড়িতে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে মিনিবাসটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির সরকার।
এক বিবৃতিতে স্থানীয় সরকার বলেছে, দুর্ঘটনার কবলে পড়া স্কুল শিক্ষার্থীদের বহনকারী মিনিবাসের চালকও নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত সাত শিশুকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়েছে।
.png)
দেশটির স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে মেরাফং শহরের কাছে ভোরবেলায় দুর্ঘটনার কবলে পড়া মিনিবাসটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, মেরাফংয়ের কোকোসি-ওয়েদেলা এলাকায় বেসরকারি একটি স্কুলের শিক্ষার্থীদের বহনকারী মিনিবাস দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় ১২ শিশু ও তাদের গাড়ির চালক মারা গেছেন। এছাড়া আরো সাত শিক্ষার্থীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।