ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি বিশ্বকাপ আসর

যে ৭ আসরের সেমিতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ০৯:৩২, ২৭ জুন ২০২৪
যে ৭ আসরের সেমিতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা
কোলাজ- ডেইলি বাংলাদেশ

নিজেদের ইতিহাসে প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছে প্রোটিয়ারা।

বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টের ফাইনালে পা রাখলো এইডেন মার্করামের দল।  

এর আগে নানা সময়ে বিশ্বকাপের ৭ আসরে সেমিতে ওঠে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কখনোই ফাইনালের স্বাদ পায়নি তারা। ফলে তাদের কপালে জুটেছিল লজ্জাজনক ‘চোকার্স’ তকমা। অবশেষে সেই আক্ষেপ ঘুচল তাদের। এইডেন মার্করামের হাত ধরে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল তারা।

Advertisement

এবারের আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। যার একটি ম্যাচেও হারেনি তারা। আর ফাইনাল জিতলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে দলটি। 

আসরের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে নামবে ভারত। এই ম্যাচে জয়ী দল হবে দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী। আগামী ২৯ জুন ফাইনালে মুখোমুখি হবে তারা।

চলুন একনজরে দেখে নেয়া যাক যে ৭ আসরের সেমিতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা-

১। ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের কাছে ১৯ রানে হার।
২। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই।
৩। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটের হার।
৪। ২০০৯ টি-২০ বিশ্বকাপের সেমিতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের হার।
৫। ২০১৪ টি-২০ বিশ্বকাপের সেমিতে ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার।
৬। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের হার।
৭। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটের হার।

অবশেষে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের নবম আসরে ফাইনালের টিকিট পেল দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে হার-জিতের হিসাব-নিকাশ না হয় পরে হবে। অন্তত সেমির জুজু কেটেছে তো প্রোটিয়াদের, তাতেই বা কম কি?

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!