ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের ফাইনালিস্টদের বাছাই করলেন সাবেক দুই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৬ জুন ২০২৪
বিশ্বকাপের ফাইনালিস্টদের বাছাই করলেন সাবেক দুই অধিনায়ক
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলছে নবম টি-২০ বিশ্বকাপ। এবারের আসরে সুপার এইটে গিয়ে সেমির টিকিট পায়নি দুই স্বাগতিক দেশ। তবে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে আফগানিস্তান। বাকি তিন দল-ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এবারের আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি হবে আগামীকাল সকাল সাড়ে ৬টায়। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শক্তিশালী ভারত। ম্যাচটি হবে আগামীকাল রাত সাড়ে ৮টায়।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন মনে করেন, ভারতের যাত্রা সেমিতেই থামিয়ে দেবে ইংল্যান্ড। মাইক আথারটন যিনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক তিনিও এমনটাই মনে করেন।

Advertisement

নাসের হুসেইন বলেন, ‘আমার বাজি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের পক্ষে। অ্যাডিলেইডের সেই সেমিফাইনালের স্মৃতিকে সঙ্গী করেই নামবে ইংল্যান্ড। আমার মনে হয় না, এই ইংল্যান্ড দল ভারতকে ভয় পায়।’

যদিও নাসের হুসেইন এটাও বলেছেন, পিচ যদি মন্থর ও স্পিন সহায়ক হয়, তাহলে বিপদে পড়তে পারে বাটলারের দল।

২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। ১৬৯ রান তাড়ায় কোনো উইকেট না হারিয়ে ১৬ ওভারেই ম্যাচ শেষ করে দেন দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস।

সম্ভাব্য দুই ফাইনালিস্টের ক্ষেত্রে হুসেইনের সঙ্গে একমত আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটন। তিনি বলেন, ‘আমার মনে হয়, ভারতকে হারাতে চলেছে ইংল্যান্ড এবং আফগানিস্তানের জন্য দক্ষিণ আফ্রিকা একটু বেশিই ভালো হয়ে উঠবে। তাই দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ফাইনাল হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!