ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ - ২০২৪

১০০ দিন পর বাংলাদেশে শুরু হবে টি-২০ বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৩, ২৬ জুন ২০২৪
১০০ দিন পর বাংলাদেশে শুরু হবে টি-২০ বিশ্বকাপ
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন মুল্লুকে চলছে নবম টি-২০ বিশ্বকাপ। আসরের সুপার এইট থেকে লজ্জার হারে বিদায় নিয়েছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুন দেশে ফিরবে টিম টাইগার্স।

এবার অপেক্ষা নারী বিশ্বকাপের। ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপের আয়োজন করছে বাংলাদেশ। খুব বেশি দেরিও নেই। গুণে গুণে ঠিক আর ১০০ দিনের বাকি রয়েছে।

মঙ্গলবার ১০০ দিনের কাউন্টডাউন উপলক্ষে  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে বাংলাদেশের নারী ক্রিকেটাররা উপস্থিত হয়ে আয়োজনের জৌলুশ বাড়ান।

Advertisement

কাউন্টডাউন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টাইগ্রেসরা। ছবি- বিসিবিআগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নারী টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেছে এরই মধ্যে। ১০টি দলের অংশগ্রহণে চার-ছক্কার এ উৎসবের পর্দা নামবে ২০ অক্টোবরের ফাইনাল দিয়ে।

অংশ নেয়া ১০টি দল বিশ্বকাপ খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

বিশ্বকাপে অনুষ্ঠিত হবে সবমিলিয়ে ২৩টি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে বিকেএসপি। আর মূল ম্যাচগুলো হবে মিরপুর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!