গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা ও যোদ্ধাবাহিনীর প্রধান জেনারেল তার ভোনে কিয়াও এএফপিকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, নাউংছো শহর এখন সম্পূর্ণ আমাদের।
এ প্রসঙ্গে বিস্তারিত জানতে ক্ষমতাসীন জান্তার মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যম এএফপি। তবে কেউ মন্তব্য করতে রাজি হননি।
.png)
শান মিয়ানমার ও চীনের সীমান্তবর্তী প্রদেশ। নাউংছো এই প্রদেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। দুই দেশের মধ্যকার অধিকাংশ বাণিজ্য হয় এই শহরের মাধ্যমে। এছাড়া শহরটিতে মিয়ানমারের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য একটি অভিজাত প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে।
প্রসঙ্গত, গত অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। সেই যুদ্ধে সাফল্যও পা্চ্ছে বিদ্রোহীরা। গত ৭ মাসে বিদ্রোহিদের কাছে দেশের এক পঞ্চমাংশের ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা।