ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই বছরে ৪২ নারীকে হত্যার পর করেন টুকরো টুকরো, দুর্ধর্ষ সিরিয়াল কিলার আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ১৫ জুলাই ২০২৪
দুই বছরে ৪২ নারীকে হত্যার পর করেন টুকরো টুকরো, দুর্ধর্ষ সিরিয়াল কিলার আটক
সংগৃহীত ছবি

কেনিয়ার দুর্ধর্ষ সিরিয়াল কিলার কলিন্স জোমাইসি খালিসিয়াকে আটক করেছে সেদেশের পুলিশ। তিনি এরই মধ্যে স্বীকার করেছেন যে, দুই বছরে ৪২ জন নারীকে হত্যা করেছেন। পরে তাদের মরদেহ টুকরো টুকরো করা হয়।

কেবিসি নিউজের তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী খালিসিয়ার স্বীকারোক্তি অনুযায়ী, শিকারে পরিণত হওয়া নারীদের মধ্যে তার স্ত্রীও রয়েছেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন বনাম ইংল্যান্ডের ইউরো ফুটবলের ফাইনাল দেখার সময় খালিসিয়াকে সোমবার ভোরে কেনিয়ার একটি বার থেকে গ্রেফতার করা হয়।

Advertisement

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খালিসিয়াকে প্রথমবারের মতো সন্দেহের আওতায় আনা হয় আবর্জনা ফেলার ডাম্প হিসেবে ব্যবহৃত একটি কোয়ারিতে ৯ জন নারীর টুকরো টুকরো করা মরদেহ আবিষ্কারের পর। 

কেনিয়ার রাজধানী নাইরোবিতে পাওয়া বিকৃত ঐ মৃতদেহগুলো সারা দেশে শোকের ঢেউ তুলেছে। অনেকেই এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে।

স্বীকারোক্তিতে খালিসিয়া জানিয়েছেন, স্ত্রীকে হত্যার মধ্য দিয়েই একের পর এক নারীকে হত্যার মিশন শুরু হয়েছিল তার। হত্যা করে মরদেহ টুকরো টুকরো করার আগে স্ত্রীকে তিনি শ্বাসরোধ করে হত্যা করেছিলেন। পরবর্তীতে বেশির ভাগ শিকারকেই তিনি একই উপায়ে হত্যা করেছেন। হত্যার আগে মূলত প্রলুব্ধ করে তিনি নারীদের নিজের আওতায় নিয়ে আসেতন।

কেবিসি নিউজের উদ্ধৃতি অনুসারে কেনিয়ার অপরাধ তদন্ত অধিদপ্তরের প্রধান মোহাম্মদ আমিন জানিয়েছেন, খালিসিয়ার বাড়ি থেকে ১০টি ফোন, একটি ল্যাপটপ, একটি ছুরি, আইডি কার্ড এবং নারীদের পোশাক সহ গুরুত্বপূর্ণ অসংখ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!