আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরের গ্যারিসন শহরে ভোরের আগে এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে জানিয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক কম্পাউন্ডে নিয়ে যায়। পরে সেখানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে সেনাদের গুলি বিনিময় হয়। এ ঘটনায় কমপক্ষে চার সেনা নিহত এবং ১২ জন আহত হন। এ ছাড়া পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারী বন্দুকযুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর পাঁচ সদস্য নিহত হয়।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের বেসামরিক নাগরিকদের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

এরইমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীরা।
সেনাবাহিনীর মিডিয়া উইং, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর একজন মুখপাত্র বলেছেন, তারা আরো বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছেন।
সামরিক বাহিনীর অফিস এবং নিরাপত্তা বাহিনীর সদ্যসরা বান্নু শহরের শহরের বিস্তীর্ণ সামরিক স্থাপনায় সশস্ত্র গোষ্ঠীদের প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে সেখানের নিরাপত্তা জোরদার করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি বছরে পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীরা অভ্যন্তরীণ হামলা বাড়িয়েছে।
সূত্র: এপি