ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩, ১৮ জুলাই ২০২৪
চীনে শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬
ছবি: সংগৃহীত

চীনের একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনে লাগা আগুনে এসব মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, জিগং শহরের হাইটেক জোনের একটি ১৪ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ার পর ১৬ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের পর কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় ভোররারে উদ্ধার কাজ শেষ হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণকাজ থেকে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে আরো তদন্ত করা হচ্ছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!