ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বেইলি রোডে অগ্নিকাণ্ড: প্রতিবেদন পিছিয়ে ২৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫২, ৪ জুন ২০২৪
বেইলি রোডে অগ্নিকাণ্ড: প্রতিবেদন পিছিয়ে ২৪ জুলাই
ফাইল ফটো

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক মিলটন আনসার প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে নতুন দিন ধার্য করেন। 

মামলার সূত্রে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় ৪৬ জন মারা যান এবং আহত হন অনেকে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু ছিলেন। এ ঘটনায় রমনা থানায় গত ১ মার্চ অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে একটি মামলা করে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!