ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২১ জুন ২০২৪
অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই
কৃষকের গোয়াল ঘরে আগুন। ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউপির সহড়াতলা গ্রামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে তিনটি ছাগল ও একটি গরু পুড়ে মারা গেছে। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই কৃষকের সব পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার ভোর ৪টার দিকে সহড়াতলা গ্রামের মাদরাসাপাড়ার কৃষক আব্দুল মজিদ কারিগরের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। আব্দুল মজিদ কারিগর ওই গ্রামের আব্দুল গফুর কারিগরের ছেলে।

কৃষক আব্দুল মজিদ বলেন, ভোরে হঠাৎ করে ছাগল ও গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। গোয়াল ঘরে গিয়ে দেখি আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু ততক্ষণে গোয়ালে থাকা তিনটি ছাগল ও একটি গরু আগুনে পুড়ে মারা যায়। আগুনে প্রায় ২ লাখ টাকার গরু-ছাগল পুড়ে গেছে। গোয়াল ঘরে রাখা কয়েল থেকে আগুন ধরেছে বলে সন্দেহ করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!