ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে আফ্রিকান ওপেন বিল পাখি উদ্ধার 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৩ জুন ২০২৪
মেহেরপুরে আফ্রিকান ওপেন বিল পাখি উদ্ধার 
ছবি: সংগৃহীত

মেহেরপুরে গাংনীতে অভিযান চালিয়ে ৮টি আফ্রিকান ওপেন বিল পাখি উদ্ধার করেছে র‍্যাব। পাখিগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। 

রোববার রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চোখতোলায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় পাখি পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে আশরাফ আলী নামে একজনকে আটক করা হয়। আশরাফ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের নুর ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। 

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, মেহেরপুর জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) এস টি হামিম হায়দার।

জানা গেছে, আফ্রিকান ওপেন বিল প্রজাতির ৮টি পাখি দুইটি কাঠের তৈরি বক্সে করে একটি প্রাইভেটকারে ঢাকা হেমায়েতপুর থেকে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরের মুজিবনগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮টি আফ্রিকান ওপেন বিল পাখিসহ আশরাফ আলীকে আটক করে। আটককৃত আশরাফকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!