[ আন্তর্জাতিক ]
প্যারিসে গাড়ির ধাক্কায় নিহত ১, আহত ৬
ছবি: সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি ক্যাফের সামনের অংশে গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় নগরীর উত্তরাংশের ২০তম প্রশাসনিক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক বলে পুলিশ জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। গাড়িটিতে এক যাত্রী ছিলেন। তিনি অ্যালকোহল ও মাদকের নেশার ঘোরে আচ্ছন্ন ছিলেন, পরীক্ষায় এমনটি দেখা গেছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
.png)
আগামী ২৬ জুলাই প্যারিস অলিম্পিক শুরুর আগে ফ্রান্স এখন উচ্চ সতর্কাবস্থায় আছে। এর মধ্যেই এ ঘটনাটি ঘটল।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!