ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হামলার শিকার হওয়া সেই বাটলারে আবার ক্যাম্পেইন করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ২৭ জুলাই ২০২৪
হামলার শিকার হওয়া সেই বাটলারে আবার ক্যাম্পেইন করবেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

সম্প্রতি পেনসিলভেনিয়ার নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হন। সে সময় তার কানে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান। এবার সেই শহরে ফের নির্বাচনী ক্যাম্পেইন করার ঘোষণা দিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।

তিনি বলেন, একটি বড় ও সুন্দর ক্যাম্পেইনের জন্য পেনসিলভেনিয়ার বাটলারে আমি ফের আসছি। তবে কবে এই ক্যাম্পেইন করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানাননি ট্রাম্প। এ জন্য সমর্থকদের অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।

দুই সপ্তাহ আগের রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় একটি নির্বাচনি সমাবেশে অতর্কিত হামলার শিকার হয়েছিলেন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। ট্রাম্পের মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় ট্রাম্প বেঁচে গেলেও একজন নিহত ও দু’জন গুরুতর আহত হন। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হন।

Advertisement

ওই হামলার ঘটনার পরপরই অভিযুক্ত ওই হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন। গত রোববার তার নাম প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা এফবিআই। তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স মাত্র ২০ বছর।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ভোটার কার্ডের তথ্য অনুযায়ী হামলাকারী ক্রুকস রিপাবলিকান দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!