ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে ভূমিধসে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৩, ২৮ জুলাই ২০২৪
চীনে ভূমিধসে ১১ জন নিহত
ছবি: সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে একটি স্থানীয় গেস্টহাউস ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানিয়েছে, দুর্যোগের কারণে একতলার একটি অতিথি ভবন ধসে পড়লে ১৮ জন মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় এখন পযর্ন্ত ১১টি মৃতদেহ এবং ছয়জনকে আহত আবস্থায় উদ্ধার করা হয়েছে। পাহাড়ে আকস্মিক বন্যার কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

ঘটনার পর ২৪০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাষ্ট্র-চালিত বেইজিং ইয়ুথ ডেইলির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ধারে কাদা, ধ্বংসাবশেষ ও উপড়ে পড়া গাছগুলো একটি তিনতলা ভবনের সামনে পড়ে আছে।

Advertisement

চীনে গ্রীস্মকালে চরম আবহাওয়ার কারণে আকস্মিক বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চীনে চলতি মাসে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে মে মাসে কয়েকদিনের বৃষ্টিতে একটি মহাসড়ক ধসে ৪৮ জন নিহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!