রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি, আমি কমলার চেয়ে সুন্দর চেহারার মানুষ। আপনারা কি তার হাসি শুনেছেন? এটি একটি পাগল ব্যক্তির হাসি। আমি তার চেয়ে অনেক সুন্দর দেখতে।
সম্প্রতি, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি কলামে হ্যারিসকে সুন্দরী হিসেবে বর্ণনা করা হয়েছিল। কলামিস্ট পেগি নুনান লিখেছিলেন, 'আপনি তার একটিও খারাপ ছবি তুলতে পারবেন না। তার সৌন্দর্য ও সামাজিক সম্পর্ক বছরের পর বছর ধরে আলোচিত হচ্ছে।'
.png)
এই মন্তব্যের পরেই ট্রাম্প নিজেকে কমলার চেয়ে সুন্দর বলে দাবি করেন। এর আগে, তিনি কমলার অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে, কমলার পরিকল্পনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো এবং এটি যুক্তরাষ্ট্রে কমিউনিজম চালু করবে।
ট্রাম্প আরো বলেন, বাইডেনের চেয়ে কমলাকে নির্বাচনে হারানো সহজ হবে। কারণ তিনি একজন সমাজতান্ত্রিক পাগল। তিনি আমাদের দেশকে ধ্বংস করবেন এবং অর্থনীতিকে ভেঙে ফেলবেন।