এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলের ব্রিডামারকুরজকুল হিমবাহে এই দুর্ঘটনাটি ঘটে। বিভিন্ন দেশ থেকে আগত ২৩ জনের একটি ভ্রমণার্থীর দল হিমবাহের নিচে অবস্থিত প্রাকৃতিক গুহা দেখতে সেখানে একত্রিত হন।
কর্তৃপক্ষ জনায়, ভ্রমণার্থীরা গুহায় ঢুকলে তাদের ওপর ভেঙ্গে পড়ে সেটি। একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত একজন নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয়।
.png)