ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উগান্ডায় ভূমিধসে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ১১ আগস্ট ২০২৪
উগান্ডায় ভূমিধসে ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

উগান্ডার রাজধানী কাম্পালাতে ভূমিধসে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ আগস্ট) রাতে ভারী বর্ষণের পর রাজধানী কাম্পালার একটি আবর্জনার ভাগাড় ধসে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছেন রাজধানী কর্তৃপক্ষ। 

উগান্ডার গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ‘কিতীযি’ নামের ওই ভাগাড়ের একাংশ ধসে নিকটবর্তী কিছু ঘরবাড়ি চাপা পড়েছে। এতে ধ্বংস্তুপের নিচে চাপা পড়েন অনেকে।

রাজধানী কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত আটজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের ছয়জন পূর্ণবয়স্ক ও দুইজন শিশু। উদ্ধার অভিযান এখনো চলমান আছে। সরকারি ও রেডক্রসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত তারা ১৪ জনকে উদ্ধার করেছে।

Advertisement

কাম্পালার একমাত্র ভাগাড় কিতীযি। বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসা এই ভাগারটি সেখানকার পরিবেশ ও মানুষের জন্য বিপজ্জনক বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা।

সাম্প্রতিক দিনগুলোতে উগান্ডার বিভিন্ন অঞ্চলে ভারীবর্ষণের কারণে বন্যা ও ভূমিধস হচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে এটিই প্রথম হতাহতের ঘটনা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: উগান্ডা
লিংক সফলভাবে কপি হয়েছে!