সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, গত শুক্রবার (৩০ আগস্ট) দাতব্য সংস্থা ‘মমস ফর লিবার্টি’র সহপ্রতিষ্ঠাতা টিফানি জাস্টিসের সঙ্গে নাচেন ৭৮ বছর বয়সী এ নেতা। তার নাচে মুগ্ধ তার সমর্থকরা।
একজন ট্রাম্প-সমর্থক নাচের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দারুণ নাচের মাধ্যমে ট্রাম্প মমস ফর লিবার্টির অনুষ্ঠান শেষ করলেন। কমলা হ্যারিস নিশ্চয় চাইবেন না, আপনি এই ভিডিওটি শেয়ার করেন।
.png)
তবে এই বয়সে এমন ‘অদ্ভুত’ ভঙ্গিতে নাচানাচি করায় সাবেক প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘পরিবারের ভয়ংকর, ভারসাম্যহীন চাচার সবচেয়ে খারাপ সংস্করণ হলেন ট্রাম্প।’
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।