সেনাবাহিনীর কয়েকটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটে। ওই সময় কাজ শেষে বাসায় ফিরছিলেন দু’জন। এরপর একদল দুর্বৃত্ত তাদের ওপর আক্রমণ করে। তিনটি গাড়িতে করে এসে হামলা চালায় তাদের গাড়িতে। বাজে মন্তব্য করে এবং শারীরিকভাবে হেনস্তা করে। এরপর তারা পালিয়ে যায়।
পরে দু’জন ওই রাতেই স্থানীয় ভুবনেশ্বর থানায় যান অভিযোগ জানাতে। হামলাকারীদের গাড়ির নম্বরও জেনে যান তারা। কিন্তু অভিযোগ নিতে অস্বীকৃতি জানান থানার দায়িত্বরত পুলিশ। পরে উচ্চপদস্থ কারও সঙ্গে কথা বলতে চাইলে শুরু হয় হেনস্তা।
.png)
পরিস্থিতি আরো খারাপ হয় যখন ওই সেনা অফিসারের সঙ্গীকে একজন নারী পুলিশ সদস্য একটি পৃথক কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ছিনতাই, শ্লীলতাহানি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে, সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের হস্তক্ষেপে মুক্তি পাওয়ার আগে ওই সেনা কর্মকর্তাকে আটক করে শারীরিকভাবে হেনস্থা এবং ১০ ঘন্টারও বেশি সময় ধরে হেফাজতে রাখা হয়েছিল বলেও অভিযোগ তোলা হয়েছে।
ইন্ডিয়া টুডে বলছে, এ ঘটনার পর ওই দম্পতি স্থানীয় একটি হাসপাতালে মেডিকেল পরীক্ষার অনুরোধ করেছিলেন, যেখানে সেনা অফিসারের সঙ্গীর শরীরে দৃশ্যমান ক্ষত এবং আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। মেডিকেল রিপোর্ট চেয়েও পাননি বলে দাবি করেছেন তারা।