বুধবার (১১ সেপ্টেম্বর) দেশটির উত্তর প্রদেশ রাজ্যের কানপুরের একটি মহাসড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করে ওই নারীর দেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে।
এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পরও পুলিশ এ বিষয়ে কোনো কারণ খুঁজে পাচ্ছে না এবং ওই নারীর পরিচয়ও সনাক্ত হয়নি। নারীর পরিচয় সনাক্তে পুলিশ ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করছে।
.png)
গতকাল স্থানীয় সময় ভোর সোয়া ছয়টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ঘটনা তদন্তে পুলিশের তিনটি ইউনিট কাজ করছে।
পুলিশ জানিয়েছে, যে স্থানে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে কোনো সিসিটিভি নেই। কিন্তু তিন কিলোমিটার দূরে একটি সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। সেখানে এক নারীকে হেঁটে যেতে দেখা যাচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, হেঁটে যাওয়া নারীর পোশাক ও স্লিপারের সঙ্গে মহাসড়ক থেকে বিবস্ত্র ও মাথাবিহীন নারী মরদেহের সঙ্গে কিছুটা মিল পাওয়া যাচ্ছে।
মৃত্যুর কারণ জানতে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে থানায় এ পর্যন্ত কেউ নিখোঁজ হওয়ার মামলাও দায়ের করেনি। পুলিশ ঘটনা তদন্তে স্থানীয় বাসাবাড়ির ভিডিও ফুটেজ তদন্ত করছে।
পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনা নাকি অপরাধের তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ওই নারী স্থানীয় নাকি অন্য কোথার তাও দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি