লেবাননে রাতভর ইসরায়েলের বিমান হামলায় নিহত ৬
লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় জন নিহত ও আটজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এ ছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।
.png)
এছাড়া, ইসরায়েল গাজায় আক্রমণ জোরদার করেছে। এতে একটি এতিমখানাসহ আশ্রয়কেন্দ্র এবং স্কুলগুলোতে পৃথক হামলায় কয়েক ডজন নিহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা।