ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১, ৫ অক্টোবর ২০২৪
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় ২ হাজার
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ জনে। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরো প্রায় সাড়ে ৯ হাজার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা শুরুর পর লেবাননে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী।

এখনো লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সৈন্যরা বাঙ্কার-বাস্টিং বোমা দিয়ে হামলা চালাচ্ছে। এগুলো খুব গভীর পর্যন্ত পৌছাতে পারে এমনকি সুড়ঙ্গেও আঘাত হানতে সক্ষম। এ ধরনের বোমা একটি ভবনকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে দাহিয়েহ এলাকায়।

Advertisement

এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে ‘সামষ্টিক গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি বলেছেন, ইসরায়েলের লাগামহীন কর্মকাণ্ডের ব্যাপারে তার দেশ বহুবার সতর্ক করেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দোহায় এশিয়া কো-অপারেশন ডায়ালগ সম্মেলনে দেওয়া বক্তৃতায় কাতারের আমির বলেন, এটি স্পষ্ট যে, (মধ্যপ্রাচ্যে) যা ঘটছে তা একটি গণহত্যা। পাশাপাশি, গাজা উপত্যকাকে মানব বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করা হচ্ছে, যাতে সেখানকার মানুষদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!