ফেসবুকে প্রেম: দেখা করতে গিয়ে স্ত্রীর হাতেই ধরা
একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্বামীর। তা নিয়ে সংসারে অশান্তিও হয়। এরপর স্বামীর কুকীর্তি ধরতে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন স্ত্রী। স্বামীর অ্যাকাউন্টে পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট। সেটা গ্রহণ করতেই ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু। একপর্যায়ে স্বামীকে প্রেমের প্রস্তাব দেন স্ত্রী। এরপর দেখা করার প্রস্তাব দেন বিক্রম। বিপত্তি ঘটে দেখা করার দিন। সেদিন ফেসবুক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বামী দেখেন তার স্ত্রী বসে আছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ঐ স্বামীর নাম বিক্রম মণ্ডল (৪০)। তার বাড়ি পশ্চিমবঙ্গের ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের ব্যবসায়ী। তার দুই ছেলে কেরালায় শ্রমিকের কাজ করেন।
অভিযোগ, একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিক্রমের। তা নিয়ে সংসারে অশান্তিও হয়। এরপর স্বামীকে শায়েস্তা করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বিক্রমের স্ত্রী। স্বামীর অ্যাকাউন্টে পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট। সেটা গ্রহণ করতেই ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু। একপর্যায়ে স্বামীকে প্রেমের প্রস্তাব দেন বধূ। এরপর দেখা করার প্রস্তাব দেন বিক্রম।
.png)
তবে তিনি ভাবতেও পারেননি তার সঙ্গে কী ঘটতে চলেছে। এক সময়ে না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায়ে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তারই স্ত্রী। এদিকে এই পরিকল্পনার কথা আগেই ঐ নারী তার ভাইদের জানিয়েছিলেন। তারা এসে বিক্রমকে বেধড়ক মারধর করেন। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।