ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, পুলিশসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১২, ২৭ অক্টোবর ২০২৪
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, পুলিশসহ নিহত ৮
ফাইল ফটো

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের এক ঘটনায় চার পুলিশ ও দুই নিরাপত্তা কর্মকর্তাসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) প্রদেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলার ইদক এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর এক যৌথ চেকপয়েন্টে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হন।

কর্মকর্তারা জানান, ইদকের আসলাম চেকপয়েন্টে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছিল, তখন ওই হামলাকারী রিকশায় করে এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

Advertisement

এক কর্মকর্তা বলেন, ‘চার পুলিশ সদস্য, দুই নিরাপত্তা কর্মকর্তা এবং দুই বেসামরিক নিহত হয়েছেন।’

আহতদের প্রাথমিকভাবে স্থানীয় এক হাসপাতালে নেয়া হলেও পরে হেলিকপ্টার যোগে বান্নু জেলার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘেরাও করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়।

গত দুই দিন ধরে খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন এলাকায় একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এসব হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয়েছেন।

সূত্র: ডন নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!