এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তি পায় তুফান। সেই ধারাবাহিকতায় ১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ‘তুফান’।
রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’
.png)
দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে।