ভোট দিয়ে ট্রাম্প বলেন, আমি খুব আত্মবিশ্বাসী। সব দেখে মনে হচ্ছে, রিপাবলিকানরা দলে দলে ভোট দিতে আসছেন। কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখে খুব সম্মানিত বোধ করছি।
এর আগে, আমেরিকার পূর্বাঞ্চলীয় টাইম জোনের আওতাভুক্ত অঞ্চলগুলোতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে প্রথম রাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়।
.png)
দেশটিতে এরই মধ্যে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় সব রাজ্যে গণনা শুরু হবে। এরপর একে একে ফল আসা শুরু হবে। তবে চূড়ান্ত ফল আসতে কয়েক দিন লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়ায় (৫৪টি)। আর সবচেয়ে কম রয়েছে নর্থ ডাকোটায় (৩টি)। সাধারণত রাজ্যের জনসংখ্যার অনুপাতে ইলেকটোরাল ভোট থাকে। যে রাজ্যে যত বেশি জনসংখ্যা ঐ রাজ্যে তত বেশি ইলেকটোরাল ভোট।
রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোট যিনি পান ইলেকটোরাল ভোটগুলো তিনি পান। এভাবে একজন প্রার্থীকে প্রেসিডেন্ট হতে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়।