ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের হামলায় ৩৩ জিম্মি নিহত: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ৩ ডিসেম্বর ২০২৪
গাজায় ইসরায়েলের হামলায় ৩৩ জিম্মি নিহত: হামাস
ইসরায়েলি জিম্মিরা - ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ১৪ মাসের হামলায় অন্তত ৩৩ জিম্মি নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে হামাস এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলকে উদ্দেশ করে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘তোমাদের পাগলামি যুদ্ধের সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের জিম্মিদের চিরতরে হারাতে পারো। অনেক দেরি হওয়ার আগেই যা করা উচিত তা তোমরা করো।’

Advertisement

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। তাদের হামলায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে।

এক বছর পর এই যুদ্ধ আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ ছিল না। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করে নেতানিয়াহু সরকার। লেবাননে ইসরায়েলি হামলায় ৪ হাজার মানুষ নিহত হন। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। কিন্তু লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় এখনো এই ধরনের চুক্তির কোনো লক্ষণ নেই।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!